ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় ইমাম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড় পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইমাম ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, অজ্ঞাত একটি ট্রাক ইমাম হোসেনকে চাপা দিয়ে পালিয়ে গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৪ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
