উখিয়ায় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে তরুণীর মৃত্যু

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় সানুচিং তঞ্চঙ্গ্যা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে সানুচিং ও তার সঙ্গে থাকা এক বন্ধুও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে সানুচিংয়ের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলে রাত আনুমানিক ৯টার দিকে পথে তার মৃত্যু হয়। নিহত সানুচিং তঞ্চঙ্গ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু গর্জন বনিয়া এলাকার কান্তজা তঞ্চঙ্গ্যার মেয়ে।