কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। চলচ্চিত্রের প্লেব্যাকে নারী কণ্ঠশিল্পীদের মধ্যে তার কণ্ঠেই বেশি গান পরিবেশিত হয়েছে। সাবিনা ইয়াসমিন কীভাবে শিল্পী হয়ে উঠলেন, তার ছেলেবেলা, বাবা-মায়ের গল্প সহ নানা বিষয় উঠে আসবে সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে ‘শুধু গান গেয়ে পরিচয়’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি আগামী ৪ঠা সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে এবং ৫ই সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’
স্টাফ রিপোর্টার
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
