১১ বছর পর একসঙ্গে

১১ বছর পর একসঙ্গে

ফন্ট সাইজ:

২০২৬ যেন ফিল্ম ইন্ডাস্ট্রির অতীত সম্পর্ক ঝালিয়ে নেয়ার সময়। পূজায় পর্দায় দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন ঘটছে। এবার নতুন খবর হলো, ১১ বছর পর রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। শেষবার রাজ চক্রবর্তী পরিচালিত ‘কাটমুণ্ডু’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এরপর মান-অভিমান, তিক্ততাকে অতীত করে বাংলা সিনে ইন্ডাস্ট্রির স্বার্থে সম্পর্কের সমীকরণ ঝালিয়ে নিয়েছেন অনেক তারকাই। এবার ১১ বছর বাদে নতুন সিনেমা উপহার দিতে রাজের সঙ্গে হাত মেলালেন মিমি চক্রবর্তী।