সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চিত্রা সুলতানা

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চিত্রা সুলতানা

ফন্ট সাইজ:

ঢাকা শহরের আনাচে-কানাচে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, যারা তাদের মেধা তুলে ধরতে পারছে না। সম্প্রতি তাদের কথা চিন্তা করেই ‘এইম ইনস্টিটিউশন ফাউন্ডেশন স্কুল’ ২০ জন ছাত্রছাত্রীকে নিয়ে দুই ঘণ্টার একটি চিত্রাঙ্কন ওয়ার্কশপের আয়োজন করে। এই ওয়ার্কশপে শিক্ষক হিসেবে অংশ নিয়েছেন চিত্রশিল্পী চিত্রা সুলতানা। তিনি আরেক গুণী সংগীতশিল্পী আবিদা সুলতানার ছোট বোন। চিত্রা বলেন, সুন্দর এই আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো।