‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির বাহিনীর হাতে চিতোরের পরাজয়ের পর রানী পদ্মাবতীসহ কয়েকশ’ রাজপুত নারী গণআত্মাহুতির পথ বেছে নেয়। সেই দৃশ্যের সমালোচনা করে স্বরা প্রশ্ন তুলেছিলেন— ধর্ষণ বা যৌনহিংসার শিকার কোনো নারীর বেঁচে থাকাকে কি ‘পরাজয়’ হিসেবে দেখানো উচিত? অভিযোগ ওঠে, অভিনেত্রী নাকি রানী পদ্মাবতী এবং গণআত্মাহুতি দেয়া নারীদের ‘কাপুরুষ’ বলেছেন। এবার সেই বিতর্কের জবাবে স্বরা বলেন, আমি ‘কাপুরুষ’ বলিনি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। এটা ঠিক নয়।
বিতর্কের জবাব দিলেন স্বরা
বিনোদন ডেস্ক
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
