বাড়লো সয়াবিন তেলের দাম

বাড়লো সয়াবিন তেলের দাম

ফন্ট সাইজ:

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

এর আগে ১৯৯ টাকা লিটারে তেল বিক্রি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।