ফের একসঙ্গে রাজ-সাবিলা নূর

ফের একসঙ্গে রাজ-সাবিলা নূর

ফন্ট সাইজ:

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শরিফুল রাজ ও সাবিলা নূর আবার একফ্রেমে বন্দি হতে যাচ্ছেন। তবে কোনো নাটক বা ওয়েব কন্টেন্টে নয়, পুরোপুরি বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নাম লেখালেন এই জুটি। ছবির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। রহস্য ও রোমাঞ্চে ঘেরা ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি আগামী বছর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন এবং সুস্ময় সরকার।