চলতি বছরের মার্চে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে জনপ্রিয় গায়ক বাদশার বিয়ের খবর প্রকাশ্যে আসে। এবার তারা বিচ্ছেদ ঘোষণা করলেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই সোমবার সন্ধ্যায় বাদশা নিজেই জানিয়ে দিলেন, ঈশার সঙ্গে তার পথ আলাদা হয়ে গেছে। বাদশা জানান, তারা দু’জন পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আবেদন জানিয়েছেন তিনি।
বিচ্ছেদের ঘোষণা দিলেন বাদশা
বিনোদন ডেস্ক
২ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
