প্রথম ছবি ‘সাইয়ারা’ দিয়েই দর্শকমনে জায়গা করে নেন অভিনেত্রী অনীত পাড্ডা। এবার তাকে দেখা যাবে থ্রিলার ও কোর্টরম ড্রামা ‘হুঙ্কার: দ্য রোর’-এ। শিগগিরই জিওহটস্টার-এ সিরিজটির প্রিমিয়ার হতে চলেছে। আজ মুক্তি পাবে সিরিজের টিজার। এতে অনীত ছাড়াও অভিনয় করেছেন- ফাতিমা সানা শেখ, মোহাম্মেদ জিশান আইয়ুব, অর্জুন মাথুর প্রমুখ। এ ছবিতে ভিন্নরূপে দেখা মিলবে অনীতের। যৌথভাবে সিরিজটি পরিচালনা করেছেন- নিত্য মেহরা
এবং করণ কাপাডিয়া।
এবার ওয়েব সিরিজে অনীত পাড্ডা
স্টাফ রিপোর্টার
২ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
