জাতীয় সংসদের হুইপ ও নাটোর- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিএনপিকে শেষ করে দিতে ভেঙে টুকরো টুকরো করার চক্রান্ত করেছে। ইতিহাস সাক্ষী যারাই বিএনপিকে শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭বছর বিএনপিকে কোনো সাংগঠনিক কাজকর্ম করতে দেয়নি। বিনা কারণে প্রতিটি প্রোগ্রামে হামলা করে নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের হত্যা, গুম-খুন থেকে একজন সাধারণ বিএনপি কর্মীও রেহাই পায়নি। আজ সেই আওয়ামী লীগের বাংলার মাটিতে জায়গা হয়নি। সারা দেশের নেতা ভারতে পালিয়ে গেছে। কেউ আশ্রয় নিয়েছে কানাডা, অস্টেলিয়া আমেরিকায়। আর স্থানীয় নেতাকর্মীরা ১৭বছরের কুকর্মের জন্য ভয়ে এলাকায় আসতে না পেয়ে বিভিন্ন বড় শহরে গোপনে বসবাস করছে। তাদের সর্ম্পকে সকলকে সজাগ থাকতে হবে। যে কোন সময় সুযোগ পেলেই তারা দেশকে অশান্ত করতে দেশের মানুষের শান্তি নষ্ট করতে যে কোনো নাশকতা করতে পারে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের কোথাও মাথাচাড়া দিয়ে উঠলে শক্ত হাতে সাথে সাথে প্রতিহত করতে হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টার দিকে নাটোর শহরের উপ-শহর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটের জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। আরো বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
পরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে বণাঢ্য র্যালী নাটোর শহর প্রদক্ষিণ করে।
বিএনপিকে যারা শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
দেশ বিদেশ
১ ঘন্টা আগে
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
