বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে। নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি, লিখিত এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ অর্জন করতে হবে প্রার্থীদের।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভায় এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে জানানো হয়, শিগগিরই এ-সংক্রান্ত পরিপত্র জারি হবে।
এনটিআরসিএ'র মাধ্যমেই শিক্ষক নিয়োগ
স্টাফ রিপোর্টার
শিক্ষাঙ্গন
২ ঘন্টা আগে
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
