ঢামেক ছাত্রদলের আহ্বায়ক রায়হান ও সদস্য সচিব মিশকাত

ঢামেক ছাত্রদলের আহ্বায়ক রায়হান ও সদস্য সচিব মিশকাত

ফন্ট সাইজ:

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)শাখা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটিতে মো. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক এবং মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদল এই আংশিক কমিটির অনুমোদন দেয়। ​কমিটির অন্যান্য পদে রয়েছেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আশরাফ আসিফ,যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আবির এবং যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই কমিটি অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান,২০১৮ সালের ১৮ জুলাই সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ মেয়াদোত্তীর্ণ থাকার পর চলতি বছরের ১১ এপ্রিল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।