যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই, বললেন চিত্রনায়িকা পপি

যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই, বললেন চিত্রনায়িকা পপি

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন নিজের জীবন নিয়ে নতুন করে ভাবছেন। জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার কথায় অভিনয়ে ফেরার অনাগ্রহের ইঙ্গিতও মিলেছে। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। তার এই কথায় শুধু ধর্মীয় জীবনযাপনের আকাঙ্ক্ষাই নয়, চলচ্চিত্রের ঝলমলে জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।

নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে অভিনেত্রী আরো বলেন, যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।