চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ। রোববার দুপুরে ট্রাইব্যুনালে আসে তাদের ছেলে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসে মেঘ।
এদিকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় এক সাংস্কৃতিক ব্যক্তির সঙ্গে ওই হত্যাকাণ্ডের ‘কানেকশন’ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনায় ওই সূত্র পাওয়া গেছে বলে জানান তিনি। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর। রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) করছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই মামলার সরাসরি তদন্ত করছে না। অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে ওই সূত্র পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন।
চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করতে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৩০ আগস্ট (রবিবার), ২০২৬, ৪ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
