অস্ট্রেলিয়ায় ‘বড় ভেন্যুতে’ খেলার প্রত্যাশা কোচ তালহার

অস্ট্রেলিয়ায় ‘বড় ভেন্যুতে’ খেলার প্রত্যাশা কোচ তালহার

ফন্ট সাইজ:

সাধারণত চেনা পরিচিত মাঠেই অস্ট্রেলিয়ার ক্রিকেট মৌসুম শুরু হয়। এবার ব্যতিক্রম হয়েছে। এবার ডারউইনে শুরু হয় অস্ট্রেলিয়ার ক্রিকেট মৌসুম। আর শুরুতেই ধাক্কা খায় তারা। ৯ উইকেটের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের হারানোর পর এবার আরও বড় ভেন্যুতে খেলার সুযোগ পাওয়ার প্রত্যাশা করছেন বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার বিশ্বাস, এই সাফল্যের পর আগামী বছরই বাংলাদেশকে আবারও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানাবে দেশটির ক্রিকেট বোর্ড (সিএ)। সাধারণত ডিসেম্বর-জানুয়ারী মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেট মৌসুম শুরু হয়। টেস্ট ক্রিকেটের জন্য মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, ব্রিসবেন ও পার্থের স্টেডিয়ামকে বেছে নেয়। তবে এবারের মৌসুমটা তাদের আগেভাগে শুরু হয়। ডারউইন টেস্ট সিরিজ দিয়ে নতুন মৌসুম শুরু করে অস্ট্রেলিয়া। যে মাঠে ২২ বছর পর টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ওই হারে দেশটির সাবেক ক্রিকেটারদের

সমালোচনার মুখে পড়ে দলটি। সফরের এ সাফল্যের পর অস্ট্রেলিয়ার কাছ থেকে দ্রুতই নতুন আমন্ত্রণ পাওয়ার প্রত্যাশা তালহার। তবে এবার শুধু ডারউইন বা ম্যাকাই নয়, আরও বড় ও ঐতিহ্যবাহী ভেন্যুতে বাংলাদেশের খেলার সুযোগ হবে বলে আশাবাদী তিনি। এ নিয়ে তালহা বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো শেপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরে গিয়েও ভালো করতে পারি। আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন-ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারবো আশা করি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার আগেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। এ নিয়ে তালহা বলেন, ‘আশা ছিল অস্ট্রেলিয়াকে হারাতে পারবো। এই বিশ্বাস নিয়েই গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম টেস্টের আগে ভালো প্রস্তুতি ছিল। সবাই মানিয়ে নিয়েছিল ভালোভাবে। অবশ্য প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। সবাই,

আপনারাও হয়তো একটু চিন্তিত ছিলেন যে কী হবে অস্ট্রেলিয়ার সঙ্গে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়িয়ে ডারউইন টেস্টে জেতার রহস্য জানান তালহা। তিনি বলেন, ‘কিন্তু আমাদের এই বিশ্বাস ছিল, ওইটা হয়তো বাজে দিন গেছে। আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি আমরা ভালো কিছু করতে পারবো। সবাই দেখেছেন আমরা কীভাবে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছি।’ ড্রেসিংরুমের আবেগের কথাও স্মরণ করেন বাংলাদেশের এই পেস বোলিং কোচ। তিনি বলেন, ‘কিছু অভিজ্ঞতা, কিছু ইমোশন এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট জয়, দুনিয়ার বড় বড় মিডিয়া যারা আছে তারাও অনেক কিছু বলছে, তারাও এটা প্রকাশ করেছে।’ তালহা বলেন, ‘আমরা যে ভালো করে আসতে পেরেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো একদমই সোজা কোনো ব্যাপার না। এখানে আমরা সবাই ভালো ফিল করছি, যে অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস জন্মেছে যে যেকোনো দলকে হারাতে পারি, এটা জরুরি।’