যুক্তরাষ্ট্র ও ইসরাইল-ইরান যুদ্ধে হাজারো ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ও ইসরাইল-ইরান যুদ্ধে হাজারো ফ্লাইট বাতিল

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সংঘাতের জেরে বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। কোভিড-১৯ মহামারির পর আকাশ পথের যাত্রায় এবারই সবচেয়ে বেশি সংকটের মুখোমুখি হয়েছে বিশ্ব। সোমবারও হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ভোগান্তিতে পড়েছে বিভিন্ন দেশের যাত্রীরা।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের আকাশসীমা কার্যত বন্ধ রয়েছে। ইরান, ইরাক, কুয়েত, ইসরাইল, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের আকাশপথ প্রায় শূন্য হয়ে গেছে বলে জানিয়েছে ফ্লাইটরাডার২৪।

বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক ট্রানজিট হাব দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। একইভাবে আবুধাবি ও দোহা থেকেও স্বাভাবিক ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হয়েছে।

দুবাইভিত্তিক এমিরেটস এবং আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়াওয়েস জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের বেশিরভাগ ফ্লাইট চলবে না। কাতার এয়ারওয়েসও কাতারের আকাশসীমা খোলা না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত রেখেছে।

তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের জন্য সীমিত সংখ্যক বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়াম জানিয়েছে, সোমবার সকাল ১০টা পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী অন্তত ১ হাজার ৫৫৫টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। শনিবার প্রায় ২৮০০ এবং রবিবার ৩১৫৬টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটএওয়ার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন