অস্ত্র হাতে ডনাল্ড ট্রাম্প!

অস্ত্র হাতে ডনাল্ড ট্রাম্প!

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। স্থবির হয়ে পড়া মার্কিন-ইরান শান্তি ও পরমাণু আলোচনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের এআই-নির্মিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন তিনি। ছবিতে ট্রাম্পকে হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনে বিস্ফোরণের দৃশ্য রয়েছে এবং ছবিতে লেখা- ‘নো মোর মিস্টার নাইস গাই!’ অর্থাৎ, আর ভালো মানুষ সেজে নয়! পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান নিজেদের অবস্থান ঠিক করতে পারছে না। তারা একটি পরমাণুমুক্ত চুক্তি কীভাবে করবে, সেটাও জানে না। তাদের দ্রুত বুদ্ধি খাটানো ভালো!

ট্রাম্পের এই বার্তা এসেছে এমন এক সময়ে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসান এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা অচলাবস্থায় রয়েছে। ইরান আলোচনায় পরমাণু ইস্যু পিছিয়ে দিয়ে আগে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর ওপর জোর দিচ্ছে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই আলোচনার অন্যতম প্রধান শর্ত। ট্রাম্পের পোস্টে ব্যবহৃত ছবিটি বাস্তব ছবি নয়; এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত। এতে তাকে কালো পোশাক ও সানগ্লাস পরা অবস্থায় একটি রাইফেল হাতে দেখা যায়। পেছনে বিস্ফোরণের দৃশ্য এবং আমেরিকার পতাকার উপাদানও রয়েছে। বিশ্লেষকদের মতে, এই পোস্ট একই সঙ্গে ইরানের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি এবং শক্তির বার্তা দেয়ার প্রচেষ্টা। তবে এমন যুদ্ধংদেহী বার্তা চলমান শান্তি আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।