ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯জন। এর মধ্যে বুধবার প্রথম দিনেই ৪০জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার আরও ৯জন মনোনয়নপত্র নিয়েছেন। ৫ই সেপ্টেম্বর হতে যাওয়া এ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম অবস্থা শহরে। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে প্রার্থীরা ফেসবুকে, মোবাইল ফোনে এবং সরাসরি ভোট চাইতে শুরু করেছেন। প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্বাচন। কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে এ নির্বাচন হবে।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সর্বোচ্চ ৩৭জন মনোনয়ন নিয়েছেন। এ ছাড়া, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪জন আর সাধারণ সম্পাদক পদের জন্য ৮জন মনোনয়নপত্র নিয়েছেন। দু’দিনব্যাপী মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪০জন এবং বৃহস্পতিবার শেষ দিনে আরও ৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিল ২৮শে আগস্ট। পরদিন ২৯শে আগস্ট যাচাই-বাছাই, ৩০শে আগস্ট মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৩১শে আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ, ১লা সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার। আর ভোটগ্রহণ ৫ই সেপ্টেম্বর। ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সদস্য সচিব ও ইউনিট অফিসার বৃন্দাবন চন্দ্র মণ্ডল জানান, ভাইস চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্রের মূল্য ৬ হাজার টাকা এবং সদস্য পদের ৪ হাজার টাকা। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়েছেন মো. আসাদুজ্জামান শাহীন, মো. আমির হোসেন ফারুক, এ বি এম মোমিনুল হক, ফরিদ উদ্দিন আহম্মেদ, সেক্রেটারি পদে কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূইয়া, আরমান উদ্দিন পলাশ, মো. মিজানুর রহমান, মো. হারুনুর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান খান জুয়েল, মো. শাহ ওয়াসিম পারভেজ, সদস্য পদে মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আলআমিন, এ এইচ এম শাহীন আহম্মেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সহিদুল ইসলাম (অপু), শাহ আলম পালোয়ান, কাজী সাখওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আবদুল্লাহ আল মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়েদ হোসেন, মো. কামরুল হক, মাজহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান, মো. অলিউর রহমান, আল আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আবদুল লতিফ লিটন, আবুল কাশেম, মো. আবুল বাসার, মোহাম্মদ আফজালুর রহমান রিপন।
জানা যায়, সর্বশেষ ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এ বি এম তৈমুর ও সেক্রেটারি আহসান হাবিব। ২০১৪ সাল পর্যন্ত এই কমিটি কার্যক্রম পরিচালনা করার পর আহ্বায়ক কমিটি দিয়ে ইউনিট চলছিল। ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আজীবন সদস্য ভোটার সংখ্যা ৯ হাজার ৪৬৬, বার্ষিক সদস্য ভোটার সংখ্যা ১১৭৯ জন। মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন।
