করিমগঞ্জে স্কুল ও মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০টি স্কুল ও ৫টি মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক সোহানা নাসরিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল হক জাহিদ, উপজেলা বিএনপি সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আবদুল মান্নান দুলাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. দ্বীন ইসলাম, উপজেলা এনসিপি আহ্বায়ক মোবারক হোসেন, হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক শহীদুল্লাহ সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক সোহানা নাসরিন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
