দৌলতপুর সীমান্তে সতর্কতা জারি

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পুশইন, অবৈধ পারাপার ও চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্ত এলাকায় মাইকিং ও মতবিনিময় সভা করে জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধ সীমান্ত পারাপারে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করা হয়।

পাশাপাশি সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা দলের চলাচল, পরিচয় গোপন করে অবস্থান, সীমান্তের অপর প্রান্ত থেকে কোনো ব্যক্তিকে পুশইনের চেষ্টা অথবা কোনো ভারতীয় নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনা নজরে এলে তা দ্রুত নিকটস্থ বিজিবি’র টহল দল বা ক্যাম্পকে অবহিত করার আহ্বান জানানো হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়কক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ সীমান্ত পারাপার ও পুশইন প্রতিরোধ এবং মাদকদ্রব্য ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপশি সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।