ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

ফন্ট সাইজ:

সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র আয়োজিত এ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল থেকে জোহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ ও আগত অতিথিরা। বাদ জোহর শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রংয়ের ফেস্টুন ও প্ল্যাকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্র-জনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে তুলে। র‌্যালি-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামীর চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফ হোসাইন সামাদের পরিচালনায় র‌্যালি ও র‌্যালি-পূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী, মাওলানা আবু জাফর নুমান, মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কুতুব আল ফরহাদের স্বাগত বক্তব্যে সূচিত র‌্যালি-পূর্ব আলোচনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহা. শরীফ উদ্দিন, মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ বেতকোণী, বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মসজিদ আল ফিরদাউস মিশিগান-এর খতিব মাওলানা এনএম আব্দুল কুদ্দুছ, লেখক ও গবেষক ড. মো. মুহিবুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মো. জাহেদুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, ঢাকা মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সিলেট জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।