ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট উভয়েই নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জরুরি সেবাকর্মী ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
বিমান বিধ্বস্তের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দেয়ার জন্য প্রার্থনা করেন।
