কেবল শাসনব্যবস্থার পরিবর্তন নয়, ইরানের সামরিক সক্ষমতা ধুলিসাৎ করতে চায় যুক্তরাষ্ট্র: পেন্টাগন

কেবল শাসনব্যবস্থার পরিবর্তন নয়, ইরানের সামরিক সক্ষমতা ধুলিসাৎ করতে চায় যুক্তরাষ্ট্র: পেন্টাগন

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে পেন্টাগনে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি স্পষ্ট করেছেন যে, এই যুদ্ধের উদ্দেশ্য কেবল শাসনব্যবস্থা পরিবর্তন নয়, বরং ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধুলিসাৎ করা। সোমবার এক যুদ্ধ পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন হেগসেথ।

তিনি ইরানে অভিযানের মূল লক্ষ্যও স্পষ্ট করেছেন। হেগসেথ জানান, মার্কিন অভিযানের প্রধান লক্ষ্য হলো তিনটি। ১. ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা। ২. ইরানের নৌবাহিনী নির্মূল করা। ৩. তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

শাসনব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি তথাকথিত ‘রেজিম চেঞ্জ’ (শাসনব্যবস্থা পরিবর্তন) যুদ্ধ নয়, তবে এর ফলে দেশটির শাসনব্যবস্থা নিশ্চিতভাবেই বদলে গেছে।

হামলা সম্পর্কে প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, মার্কিন বাহিনী অত্যন্ত সুনির্দিষ্টভাবে শক্তিশালীভাবে হামলা চালাচ্ছে।
ইরাক যুদ্ধের সঙ্গে বর্তমান যুদ্ধের পার্থক্য আছে উল্লেখ করে হেগসেথ বলেন, এটি ইরাক যুদ্ধ নয়। এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়। তিনি ইঙ্গিত দেন, নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হওয়ার পর মার্কিন বাহিনী দীর্ঘকাল সেখানে অবস্থান করবে না।
লড়াইয়ে মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঝুঁকি স্বীকার করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই যুদ্ধে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটবে। তবে আমরা এই যুদ্ধের সমাপ্তি টানব ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ভিত্তিতেই।

Faiz Ahmed

৩ মাস আগে

হাজার বছর আগেও ইরান (পারস্য) কে ধ্বংস করার বহু চেষ্টা হয়েছে, পারেনি, ইরান প্রাকৃতিক ভাবে মেধার খনী।

[email protected]

৩ মাস আগে

আগামী পৃথিবীতে সব কিছু পরিকল্পিত হবে না।
আমেরিকা যা ভাবছে,স্বপ্ন ও পরিকল্পনা করছে,তা প্রথম স্তরে কিছু সফলতা পাবে কিন্তু আস্তে আস্তে সে এমন কিছু দেখবে,যা কখনোই ভাবেনি।
মহান বিশ্ব স্রষ্টা সবাইকে পর্যবক্ষেণ করছেন এবং সীমালংঘনকারীদের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন,যা তারা কখনও কল্পনাও করেনি।
ধন্যবাদ ।

Monir

৩ মাস আগে

আর ইযরাঈলের সামরিক সক্ষমতার কি হবে?

A R Sarker

৩ মাস আগে

ওরা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না।ওরা বিশ্বাস না করলেও আল্লাহর ক্ষমতা আছে এবং সেটা সর্বময়। তাই আল্লাহ যা চাইবেন তাই হবে। ওদের পরিকল্পনা চাইলে আল্লাহ নিমিষেই গুড়িয়ে দিতে পারেন।

মন্তব্য করুন