বিতর্কের মুখে উর্বশী

বিতর্কের মুখে উর্বশী

ফন্ট সাইজ:

প্রতিনিয়তই আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ এর চূড়ান্ত পর্বেও তার ব্যতিক্রম হয়নি। এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন উর্বশী। তবে অনুষ্ঠানে তার পরনের পোশাক নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতের জাতীয় পতাকার তিন রং গেরুয়া, সাদা ও সবুজের আদলে তৈরি পোশাক পরেছিলেন তিনি। পোশাকের মাঝখানে ছিল নীল রংয়ের অশোকচক্র। সঙ্গে ছিল ঝলমলে অলংকার ও আড়ম্বরপূর্ণ সাজ। এই পোশাক নিয়ে কেউ উর্বশীর দেশাত্মবোধের প্রশংসা করলেও অনেকে জাতীয় পতাকার রংকে পোশাকে ব্যবহারের বিষয়টি ভালোভাবে নেননি।

একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, উর্বশী ইচ্ছে করেই এমন পোশাক পরেছেন। আলোচনায় থাকার পন্থা। একজন লিখেছেন, এমন পোশাক পরার কারণে তার শাস্তি হওয়া উচিত। অনেকের মতে, এতে জাতীয় পতাকার অসম্মান হয়েছে। তবে বিতর্কের বিষয়ে উর্বশীর বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ সত্যিই আমার নিজেকে ভারত মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যে পোশাকটি পরেছি, সেটি জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত। এবারের অনুষ্ঠানটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ ছিল। একসময় তিনিও এই সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে অংশ নিয়েছিলেন। ২০১৫ সালে ‘মিস ইউনিভার্স’ খেতাব জেতার সময় উর্বশীর মাথায় মুকুট পরিয়েছিলেন সুস্মিতা সেন।