দীর্ঘদিন পর প্রীতম হাসান

দীর্ঘদিন পর প্রীতম হাসান

ফন্ট সাইজ:

গান ও কনসার্ট বেশ বেছে বেছে করেন হাল সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। গত কয়েক মাস তিনি আমেরিকা ও অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত ছিলেন। এবার দেশের মঞ্চে ফিরছেন প্রীতম।

শনিবার (২৯শে আগস্ট) ঢাকার মাদানি এভিনিউয়ের কোর্টসাইডে গাইবেন তিনি। ‘মনসুন বিটস’ শিরোনামের উৎসবটি আয়োজন করছে এনভিরো ইভেন্টস। এতে প্রীতম হাসান ছাড়াও থাকছে ব্যান্ড ‘আর্টসেল’, ‘অড সিগনেচার’ ও ‘রেনেসাঁ’।