জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে দুরন্ত টিভি’র বিশেষ আয়োজন ‘গানের পাখি বুলবুল’। বিদ্রোহী কবির প্রয়াণ দিবসের বিশেষ এই আয়োজনে গান গেয়েছে দুরন্ত’র বন্ধু- দেবস্মিতা কুণ্ডু, আনন্দী ঘোষ, আহনাফ নবী আরিক, তানচৈ বালা তীথি আর তাশফিয়া তাসনিম গুনগুন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা।
প্রচারিত হবে ২৭শে আগস্ট সকাল ৮টায় ও দুপুর ১২টায়।
