আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, ভালোবাসা, কষ্ট, সংগ্রাম ও বাস্তবতার গল্পে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। এর কাহিনী ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য রচনার পাশাপাশি উপদেষ্টা পরিচালকের দায়িত্বে আছেন সৈয়দ মাসুম। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
সনি বলেন, সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এর আগে সিনেমা হয়েছে কিনা তা আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।
