ফিনল্যান্ডের বিমান সংস্থা ফিনএয়ার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে শীতকালীন মৌসুমে দুবাইয়ের সব ফ্লাইট বাতিল করেছে তারা। এক বিবৃতিতে ফিনএয়ার জানায়, ২০২৬ সালের ২৫ অক্টোবর থেকে ২০২৭ সালের ২৭ মার্চ পর্যন্ত হেলসিঙ্কি ও দুবাইয়ের মধ্যে তাদের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বিমান সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীলই রয়েছে এবং পরিস্থিতির উন্নতির কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুবাই রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিনএয়ার।
