হামজা-শমিতকে ছাড়াই শুরু হচ্ছে আসিয়ান কাপের ক্যাম্প

হামজা-শমিতকে ছাড়াই শুরু হচ্ছে আসিয়ান কাপের ক্যাম্প

ফন্ট সাইজ:

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ ফুটবল। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ শক্তিশালী ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের বাকি তিন প্রতিপক্ষ হলো আয়োজক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৭ আগস্ট প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।
ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে আজ ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি। প্রাথমিক স্কোয়াডে নেই হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহমিদুল ইসলাম। তবে ইন্দোনেশিয়া যাওয়ার আগে কিংবা ইন্দোনেশিয়ায় তাঁরা মূল দলের সঙ্গে যোগ দেবেন।

প্রাথমিক স্কোয়াডে আছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। বাকি তিন গোলকিপার হলেন মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ। দলে প্রথমবার ঢুকেছেন ফরোয়ার্ড সৌরভ দেওয়ান। সর্বশেষ বাংলাদেশ ফুটবল লীগের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। তারই পুরস্কার পেলেন তিনি।

প্রাথমিক স্কোয়াড:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন রাহুল