কতদিন চলবে এই যুদ্ধ?

কতদিন চলবে এই যুদ্ধ?

ফন্ট সাইজ:

লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা চলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ঠিক কতদিন এই যুদ্ধ স্থায়ী হবে নিশ্চিত না করলেও সম্ভাব্য সময় সীমা জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই যুদ্ধ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিকে সোমবার এক যুদ্ধ নিয়ে ব্রিফিং করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টগন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, অন্তহীন কোনো যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে হেগসেথের সেঙ্গ জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাফ জানিয়েছেন, এই যুদ্ধ কোনো ‘অন্তহীন যুদ্ধে’ পরিণত হবে না। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌবাহিনী এবং নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে। পেন্টাগনের মতে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং তাদের আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলো যেন আর হুমকি হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জিত হলেই অভিযান স্থগিত করা হবে। আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে, যুদ্ধ শেষ হওয়ার বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। ইরানে এখানে প্রতিরোধের মুখে আছে। বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধ ঠিক কতদিন চলবে তা নির্ভর করছে ওয়াশিংটন ও তেল আবিবের ওপর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন