শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর সদস্য পদে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। ড. এম মুজিবুর রহমানকে চুক্তিতে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়ার শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর সদস্য পদে তিনি দায়িত্ব পালন করবেন।
