রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের কামাল কাছনা দখীগঞ্জ মহাশ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে রোববার ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের মরদেহ মহাশ্মশানে নেয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে দাহকার্য শেষ হয়। এসময় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর নগরীর কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ায় নিজের বাসা থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি- ইয়াবা সেবনে বাধা দেয়ায় তাদের একে একে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বাড়িই মাছুয়াপাড়াতে।
রংপুরে হত্যাকাণ্ড: চারজনের শেষকৃত্য সম্পন্ন
অনলাইন ডেস্ক
অনলাইন
৩ ঘন্টা আগে
২৪ আগস্ট (সোমবার), ২০২৬, ১ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
