অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ম্যাচ। প্রবাসের মাটিতে বাংলার বাঘিনীদের এই ঐতিহাসিক যাত্রায় একসঙ্গে গর্জে উঠতে প্রস্তুত সিডনির বাংলাদেশিরা। এএফসি এশিয়ান কাপ ২০২৬-এর শক্তিশালী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচের সাক্ষী হতে প্রাবাসী বাংলাদেশিরা নিচ্ছেন নানা প্রস্তুতি। সিডনিতে বাংলাদেশ নারী দলের ঐতিহাসিক ম্যাচকে ঘিরে লাল-সবুজ জার্সি সংগ্রহের সুযোগ করে দিয়েছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বইছে উৎসবের আমেজ। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কমব্যাংক (ওয়েস্টান সিডনি ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম চীনের ম্যাচ। ইতিমধ্যেই প্রবাসীরা সংগ্রহ করেছেন ম্যাচটির জন্য স্টেডিয়ামে প্রবেশের টিকিট। ম্যাচটি উপভোগ করতে প্যারাম্যাটায় লাল-সবুজের পতাকা এবং জার্সি পড়ে যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিউনিটি নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও পরিবার-পরিজনরা ইতোমধ্যেই দলীয় পতাকা, ব্যানার ও জার্সি সংগ্রহ করেছেন। এবং অনেকে তাদের জার্সি সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। সিডনির প্যারাম্যাটা কমব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দলকে সমর্থন জানাতে প্রবাসীরা কয়েকশত গাড়ি বহর নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানান বাফুফে সিডনি প্রতিনিধি আব্দুল খান রতন।
উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে সমর্থকদের জন্য লাল-সবুজ পতাকা এবং জার্সি সংগ্রহের সুযোগ রাখা হয়েছে ক্যাম্বেলটাউন সিটির মিন্টো মলের ফ্ল্যাশ শপে। মূল্য রাখা হচ্ছে ১৫ডলার করে।
সিডনিতে প্রথমবারের মতো দুই ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দলের আফঈদা, আনিকারা। প্রথম ম্যাচকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে স্টেডিয়ামে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে চলছে সমর্থনের জোয়ার—“লেটস পেইন্ট প্যারাম্যাটা রেড অ্যান্ড গ্রিন” স্লোগানে মুখর কমিউনিটি।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সবাইকে ম্যাচগুলোতে উপস্থিত হয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে সমর্থন জানানোর আহ্বান জানান।
সিডনিতে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচকে ঘিরে লাল-সবুজের জার্সি সংগ্রহের প্রস্তুতি
আলমগীর হোসেন রুহেল (অস্ট্রেলিয়া) সিডনি থেকে
খেলা
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ৪ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
