শ্রীনগরে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের মোল্লা বাড়ির পাঁচ বছরের ইব্রাহিম ও সাড়ে তিন বছরের রায়হানকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন তাদের সন্ধান করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সকার ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে নেমে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক কান্তা দাস তাদের মৃত ঘোষণা করেন। ইব্রাহিম ও রায়হান আপন চাচাতো ভাই।
ইব্রাহিম মোল্লা ওই বাড়ির মহসিন মোল্লার ছেলে। রায়হান মোল্লার বাবার নাম মহিউদ্দিন মোল্লা। নিহত দু’জনের বাবাই সৌদি আবর প্রবাসী। একই বাড়ির দুরন্ত দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
