ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের এক দিন পর এ কথা জানালো বাংলাদেশ।
এ ঘটনায় শোকসন্তপ্ত ইরানিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সংকটের সমাধান সংঘাতে আসবে বলে বাংলাদেশ মনে করে না। বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং আইন সমুন্নত রেখে আলোচনাই সমাধানের একমাত্র পথ।
আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে : বাংলাদেশ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ৪ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

MD Khan
৩ মাস আগেবাংলাদেশ যে আর নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয়, এই বক্তব্য তার স্পষ্ট উদাহরণ।ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীকে। ধন্যবাদ।