ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে এর আগেই শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। গতকাল প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর প্রজ্ঞাপন মূলে ডিএমপি পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।
সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ‘ব্যক্তিগত’ ও ‘পারিবারিক’ কারণ দেখিয়ে গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেন তিনি।
ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ৩ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
