সিলেটে পৌঁছে ট্রিপল মার্ডারের বিচার চাইলেন লন্ডন প্রবাসী হেলাল

ফন্ট সাইজ:

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরী। একইসঙ্গে সিলেটের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রবাসীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার সকালে যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হেলাল চৌধুরী। তিনি বলেন, এ ঘটনা আমাদের হতবাক ও বিস্মিত করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রবাসীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী, বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম মুফিক, সিলেট মহানগরীর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা মামুন আহমদ ও ফেরদৌস আহমদ, বিশিষ্ট মুরুব্বি রুবেল আহমদ ও আব্দুল আহাদ, গণমাধ্যম, পরিবেশ ও সমাজ উন্নয়নকর্মী হাবিব সরোয়ার আজাদ, যুব সংগঠক ঈশা তালুকদার, বিমানবন্দর থানা ছাত্রশিবিরের সভাপতি লুৎফুর রহমান ও সেক্রেটারি সুফিয়ান আহমদ।