রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে মাদক কারবারিদের গুলিতে মোঃ সিদ্দিকুর রহমান (৩৮) নামের একজন ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার দুপুর ১২টা দিকে এই ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের(ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেকের পুলিশ ইনচার্জ (পরিদর্শন ) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খিলগাঁও অঞ্চলের একটি দলের অভিযানের সময় মাদক কারবারীদের গুলিতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হন। তার বাম পায়ে গুলি লেগেছে।
সায়েদাবাদে অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ৩ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
