সুপার এইটে ভারতের কাছে ৫ উইকেটের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কার্যত কোয়ার্টার ফাইনালে রূপ নেয়া ম্যাচটিতে জিতে গতকাল সেমিফাইনালে পৌঁছে গেছে এবারের স্বাগতিকরা। ম্যাচের পর হারের দায় নিজের কাঁধেই নিচ্ছেন শেই হোপ। ক্যারিবিয়ান অধিনায়কের মতে, শেষ দিকে রান আর কিছুটা বেশি হলেও গল্পটা অন্যরকম হতে পারতো।
কলকাতার ইডেন গার্ডেনসে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ৩৩ বলে ৩২ রান আসে হোপের ব্যাট থেকে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে যে টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারেননি, সেই আক্ষেপ শোনা যায় তার গলাতেই। ম্যাচের পর হোপ বলেন, ‘হ্যাঁ, আমি (হারের) দায় নিচ্ছি। আমার আরও দ্রুতগতির ইনিংস খেলা উচিত ছিল। তবে এমন পরিস্থিতিতে, কেউ যখন খুব ধুঁকছে... সেদিক থেকে মনে হয় না যে খুব খারাপ ব্যাট করেছি। স্রেফ শটগুলো ফিল্ডার বরাবর মারছিলাম।’
প্রথম দিকে রান না পেলেও, শেষ দিকে দ্রুতই রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ ওভারে স্কোরকার্ডে ৭০ রান যোগ করে তারা। তাতেও খুশি হতে পারছেন না হোপ। তিনি বলেন, ‘আমরা খুব ভালো ভিত পেয়েছিলাম। আমি পাওয়ার প্লেতে আরও মসৃণ গতিতে এগোতে পারলে অবশ্যই ভালো হতো। তবুও তো কোনো উইকেট না হারিয়ে আমাদের ৪৫ রান ছিল। এই দলের যতটা ব্যাটিং গভীরতা, শুরুটায় তাই খুব বড় সমস্যা দেখি না। অবশ্যই আরও বড় স্কোরের চেষ্টা করছিলাম।’

আবদুর রহিম মাসুদ
৩ মাস আগেইন্ডিয়া জিতবে