কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ‘কয়েকটি মার্কিন সামরিক বিমান’ বিধ্বস্ত হয়েছে

কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ‘কয়েকটি মার্কিন সামরিক বিমান’ বিধ্বস্ত হয়েছে

ফন্ট সাইজ:

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ‘কয়েকটি মার্কিন সামরিক বিমান’ বিধ্বস্ত হয়েছে এবং ‘সব ক্রু সদস্য বেঁচে আছেন।’ অনলাইন সিএনএনে এ খবর লিখেছেন সাংবাদিক ইয়াদ কুরদি ও হেলেন রেগান। এতে বলা হয়, এই বিবৃতি এসেছে এমন সময়ে যখন সিএনএন জিওলোকেট দিয়ে করা ভিডিওতে দেখা গেছে কুয়েতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হচ্ছে এবং একজন পাইলট প্যারাস্যুটে ভর করে মাটিতে অবতরণ করছেন। এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে। ওদিকে আরেক রিপোর্টে সাংবাদিক ব্র্যাড লেনডন লিখেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলার আগে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে বড় সামরিক শক্তি ও সবচেয়ে শক্তিশালী অস্ত্রসম্ভার মোতায়েন করে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ‘প্রস্তুত ও সজ্জিত’। শনিবারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর সেই বিশাল সামরিক শক্তি ধ্বংসাত্মক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড রোববার এক তালিকা প্রকাশ করেছে। তাতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এ পর্যন্ত ব্যবহৃত মার্কিন অস্ত্রের বর্ণনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বি-২ স্টেলথ বোমারু বিমান, লুকাস, একমুখী ড্রোন, মার্কিন যুদ্ধজাহাজ, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থাড (ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত সামরিক সরঞ্জাম। এই তালিকা থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা- সব ক্ষেত্রেই উচ্চপ্রযুক্তির সমন্বিত সামরিক শক্তি ব্যবহার করছে।

Anis

৩ মাস আগে

It is time to be united against USA & Israel to destroy them.

মন্তব্য করুন