মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৫ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, সকালের নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ও একটি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার আরাবিয়াের একটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটও স্থগিত রয়েছে।
তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে একই এয়ারলাইনের OV-402 ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।
চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ১২ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
