চট্টগ্রামে বাসের ধাক্কায় অরুন দাশ নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামীর বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস অরুন দাশকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সকাল সাড়ে আটটার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
