বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে সিঙ্গাপুরগামী কার্গো জাহাজ ডুবি

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে সিঙ্গাপুরগামী কার্গো জাহাজ ডুবি

ফন্ট সাইজ:

ভারতের ওড়িশা উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরগামী একটি কার্গো জাহাজ ডুবে গিয়েছে। জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি। এ ঘটনায় ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'মেরিনট্রাফিক'-এর তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং সিঙ্গাপুরের পথে ছিল। কর্মকর্তারা জানিয়েছেন,, ওড়িশা থেকে আকরিক লোহা বোঝাই করে জাহাজটি ২০ আগষ্ট সিঙ্গাপুরের দিকে রওনা হয়েছিল। ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয় পুরমের 'মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার' (সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র) জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান 'ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড'-এর পক্ষ থেকে এই সতর্কবার্তা এবং সেই সাথে অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার অনুরোধ জানানো হয়। অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য কোস্ট গার্ডের জাহাজ 'বরাদ' ও 'আনমোল'-কে পাঠানো হয়। একই সঙ্গে এই অভিযানে সহায়তার জন্য শ্রী বিজয় পুরম থেকে 'বিজীত' নামের তৃতীয় একটি জাহাজও মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত নাবিকদের উদ্ধারের কোন খবর জানা যায়নি।