বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল ৯টার পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ৯ই আগস্ট সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আজ রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে।
প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় চলমান তদন্তে উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। ওই রাতে তার সঙ্গে নিখোঁজ হন ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীও। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাদের নিখোঁজের ঘটনায় বিভিন্ন সময়ে নানা দাবি ও তদন্তের কথা সামনে এলেও ইলিয়াস আলী ও আনসার আলীর অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফকে হাজির করা হয়েছে
স্টাফ রিপোর্টার
অনলাইন
৫৬ মিনিট আগে
২৩ আগস্ট (রবিবার), ২০২৬, ৯ঃ৩২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
