যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান, আত্মরক্ষা অব্যাহত থাকবে: লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান, আত্মরক্ষা অব্যাহত থাকবে: লারিজানি

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা আবার শুরুর নতুন উদ্যোগ নিয়ে মার্কিন গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দাবি করা হয়, লারিজানি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর জন্য নতুন উদ্যোগ নিয়েছেন। এই দাবিকে প্রত্যাখ্যান করে লারিজানি বলেছেন, যুক্তরােেষ্ট্রর সঙ্গে কোনো আলোচনায় করবো না। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, খামেনি নিহত হওয়ার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছেন। জবাবে লারিজানি বলেন, ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে ‘ইসরাইল ফার্স্ট’ নীতিতে পরিণত করেছেন। ইরানি এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এক্সে লিখেছেন, ট্রাম্প তার ‘ভ্রান্ত কল্পনা’ দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন এবং এখন আরও মার্কিন প্রাণহানির আশঙ্কায় রয়েছেন।

তিনি বলেন, ট্রাম্প তার তৈরি করা ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরাইল ফার্স্ট’-এ পরিণত করেছেন। ইসরাইলের ক্ষমতালিপ্সু উচ্চাকাঙ্ক্ষা জন্য মার্কিন সেনাদের বলি দিয়েছেন। লারিজানি বলেন, এর মূল্য দিতে হবে মার্কিন সেনা ও তাদের পরিবারগুলোকে। পাশাপাশি তিনি যোগ করেন, ইরান আত্মরক্ষা অব্যাহত রাখবে।

Kazi

৪ মাস আগে

মানুষ মারার পর কিসের আলোচনা ? আলোচনা তো চলছিল ই। আলোচনার সময় আকস্মিক হামলা করে খোমেনিকে হত্যা তাদের পরিকল্পনা ছিল। বিশ্বাসঘাতক এর সঙ্গে আলোচনাতে কোন লাভ হবে না। আল্লাহ ইরান কে জয়যুক্ত করুন এই দোয়া করছি। পাগল নেতিনইয়াহুর দেশের ছেলে পাগল ট্রাম্পের জামাতা। এই দুই পাগল বিশ্ব শান্তির জন্য হুমকি। এদের পতন ছাড়া বিশ্বে শান্তি ফিরবে না।

মন্তব্য করুন