লেবাননে ইসরাইল হামলা চালিয়েছে। ওদিকে লেবানন থেকে থেকে যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। উভয় হামলার সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই হামলা-পাল্টা হামলা তার সরকারের ‘লেবাননকে চলমান বিপজ্জনক সামরিক সংঘাত থেকে দূরে রাখার’ প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে। তিনি একই সঙ্গে লেবাননের বিরুদ্ধে ‘ইসরাইলি আগ্রাসন’-এরও নিন্দা জানান। তিনি বলেন, আমরা লেবাননের ভূখণ্ডে ইসরাইলের হামলার নিন্দা জানাই এবং সতর্ক করছি যে, আমাদের সঙ্গে সম্পর্কহীন যুদ্ধগুলোতে সমর্থন দেয়ার জন্য আবারও লেবাননকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হলে, তা আমাদের দেশকে পুনরায় ঝুঁকির মুখে ফেলবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে লেবাননকে আঞ্চলিক সামরিক সংঘাত থেকে দূরে রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার।
আক্রান্ত হয়ে ইসরাইল ও হিজবুল্লাহর সমালোচনা লেবাননের প্রেসিডেন্টের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ১০ঃ৩১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
