সাইপ্রাসে বৃটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

সাইপ্রাসে বৃটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ফন্ট সাইজ:

বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের আক্রোতিরি ঘাঁটিতে একটি সন্দেহজনক ড্রোন আঘাত হেনেছে। তারা জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং হামলাটি স্থানীয় সময় রোববার দিবাগত প্রায় মধ্যরাতে ঘটে। আক্রোতিরি ঘাঁটি মধ্যপ্রাচ্যে বৃটেনের সামরিক কার্যক্রম পরিচালনার প্রধান ঘাঁটি। এর আগে বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে রাজি হয়েছে বৃটেন। এখানে উল্লেখ্য, ইরানে এবার হামলার আগেই তারা ঘোষণা দিয়েছে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সেব মিত্রদেশ সহায়তা করবে তাদের ঘাঁটিগুলোতে আঘাত করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন