জাতিসংঘকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান ইরানের

খামেনিকে হত্যা কাপুরুষোচিত

জাতিসংঘকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান ইরানের

ফন্ট সাইজ:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়েছেন তাতে। চিঠিতে খামেনির হত্যাকে তিনি ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং ‘রাষ্ট্রীয় নীতি ও দেশগুলোর মধ্যে সভ্য আচরণের মৌলিক মানদণ্ডে আঘাত হানা এক বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ ধরনের আচরণ কেবল আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতিমালার লঙ্ঘনই নয়; এটি বেপরোয়াভাবে একটি বিপজ্জনক প্যান্ডোরার বাক্স খুলে দেয়, যা সার্বভৌম সমতার ভিত্তি এবং আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতিশীলতাকে ক্ষয় করে। আরাঘচি আরও বলেন, ইরান ‘গভীরভাবে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে আহ্বান জানাচ্ছে, যেন তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সনদ অনুযায়ী তাদের দায়িত্ব পালন করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনের এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে তাৎক্ষণিক, সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন