যুক্তরাজ্যে আবেদনকারীর আবেদন মঞ্জুর হলে এখন থেকে পাঁচ বছরের রিফিউজি ভিসার পরিবর্তে দেয়া হবে ৩০ মাসের ভিসা। যুক্তরাজ্যের আশ্রয়নীতি নিয়ে বড় ধরনের পরিবর্তনের এমন ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ। ঘোষণা অনুযায়ী আজ ২ মার্চ সোমবার থেকে যুক্তরাজ্যে যে কোনো আশ্রয়প্রার্থী শরণার্থী মর্যাদা পেলেও তাকে শুধুমাত্র অস্থায়ী সুরক্ষা দেয়া হবে।
নতুন নিয়ম অনুযায়ী, শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তিদের মামলার পুনর্মূল্যায়ন করা হবে প্রতি ৩০ মাস অন্তর। ওই সময় পর্যালোচনায় যদি দেখা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ দেশে নিরাপদ, তবে তাকে সেখানে ফেরত পাঠানো হতে পারে।
তবে এক্ষেত্রে ব্যতিক্রম দিকও রাখা হয়েছে । যেসব শিশু অভিভাবকবিহীন অবস্থায় যুক্তরাজ্যে আশ্রয় নেয়, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। ২০ বছরের বসতি স্থাপনের পথ -বেশিরভাগ শরণার্থীর জন্য অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি (স্থায়ী বসতি স্থাপন) ৫ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হবে।
সরকার জানিয়েছে, এ পরিবর্তন কার্যকর করতে পার্লামেন্টে কোনো ভোটের প্রয়োজন হবে না। কারণ এটি নতুন আইন নয়। বরং বিদ্যমান নিয়মের সংশোধন।
এটি যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থায় এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্ত ক্ষমতাসীন লেবার পার্টির বামপন্থী অংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যে অ্যাসাইলাম গ্রান্ট হলে ৫ বছর নয়, পাবেন ৩০ মাসের ভিসা
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
অনলাইন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ৯ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
